প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2025 ইং
মুক্তাগাছায় অপারেশন সুবিধাসহ আধুনিক চিকিৎসা সেবা চালু করলো আল খিদমাহ হাসপাতাল

মো. ইফতে খায়রুল আলম সজিব, ময়মনসিংহ প্রতিনিধি::
ময়মনসিংহের মুক্তাগাছায় দীর্ঘদিনের প্রত্যাশিত অপারেশন সুবিধাসহ আধুনিক চিকিৎসা সেবার সূচনা করেছে ‘আল খিদমাহ হাসপাতাল’। শুক্রবার দুপুরে হাসপাতালের নিজস্ব ভবনের তৃতীয় তলায় আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. জাকির হোসেন বাবলু।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও ৬ নম্বর মানকোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম তারার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান লেবু, সাধারণ সম্পাদক মো. মুর্শিদুজ্জামান খান সাইফুল, এ কে এম জাহাঙ্গীর হাসান, মতিউর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হবি এবং মো. আরিফ রব্বানী টুটুল।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে হাসপাতালের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বাবুল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই হাসপাতালে অপারেশনসহ আধুনিক চিকিৎসা সুবিধা চালু হওয়ায় মুক্তাগাছাবাসীর অনেক উপকার হবে।” তিনি একটি অ্যাম্বুলেন্স সার্ভিস চালুরও পরামর্শ দেন।
অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী, মুক্তাগাছা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল ওয়াহহাব।
মোনাজাতে স্থানীয় পল্লি চিকিৎসক, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD